সারাদেশে বিচার বহির্ভূত হত্যাকান্ডের প্রতিবাদে গতকাল বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদের প্রতিবাদী মানববন্ধনে রাষ্ট্রীয় হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবিতে আজ ৭ জুন ২০১৮ বৃহস্পতিবার বিকাল ৪ টা মহাত্মা অশ্বিনীকুমার হল চত্বরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদ'র উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সভাপতি দীপংকর কুন্ডু'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সম্পা দাস'র সঞ্চালনায় বক্তব্য রাখেন-
সিপিবি বরিশাল জেলা কমিটির সভাপতি এড. এ কে আজাদ, বাংলাদেশ যুব ইউনিয়ন বরিশাল জেলা কমিটির সভাপতি রেজাউল ইসলাম খোকন, ছাত্র ইউনিয়ন বরিশাল কলেজ সংসদের আহ্বায়ক মলয় সাহা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ব্রজমোহন কলেজ সংসদের আহ্বায়ক ও জেলা সংসদের সহ সভাপতি জাহাঙ্গীর আলাম জামাল, ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের ক্রীড়া সম্পাদক প্রদীপ কুমার দাস, প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ছাত্র গণসংগঠন । সব সময়ে অন্যায়ের বিরুদ্ধে সবার আগে দাঁড়িয়েছে ছাত্র ইউনিয়ন। গতকালের ঘটনাও তার ব্যতিক্রম নয়, গতকাল অন্যায়ভাবে ইমরান এইচ সরকারকে গ্রেফতার করলে ছাত্র ইউনিয়ন তার ঐতিহাসিক দায়িত্ববোধ থেকে প্রতিবাদ জানাতে যায়। কিন্তু র্যাব যে আচরন করে তা কোন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসুলভ আচরন নয়। বক্তারা বলেন, বর্তমান সরকার, তার জনবিরোধী কর্মকান্ড আড়াল করতে বাহিনীগুলোকে নানাভাবে ব্যাবহার করে যাচ্ছে। বক্তারা হামলাকারী র্যাব সদস্যদের দ্রুত চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান।
আরও পড়ুন : রাজধানীতে ছাত্র ইউনিয়ন নেতাকর্মীদের ওপর র্যাবের হামলা
আরও পড়ুন : রাজধানীতে ছাত্র ইউনিয়ন নেতাকর্মীদের ওপর র্যাবের হামলা

Comments
Post a Comment