রাঙা প্রতিবাদ
প্রিতম সরদারহয়ত এক পশলা বৃষ্টি নামবে,
পূর্ণিমার চাঁদ লুকোবে মেঘের আড়ালে।
পাতাঝরা জলের টুপটাপ নৈশব্দ ভাঙবে বারুদের গন্ধের কলরবে।
চাপ চাপ রক্ত সবুজ পাতাকে ঢেকে দিয়ে জানাবে শেষ অভিনন্দন।
গরিবের রক্ত,
যে রক্তের ঘ্রান এক,যেন এক প্রতিবাদের রাঙা বৃক্ষরোপন।
প্রিতম সরদার : সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা মহানগর সংসদ।
Comments
Post a Comment